ব্যানার বাংলা

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ৩০ সেপ্টেম্বর ২০২৬

আমরা কী তথ্য রাখি

অ্যাকাউন্টের নাম, ইমেইল, প্রোফাইল ছবি (দিলে), কোন ডিজাইন কখন ডাউনলোড করেছেন ও কোন ডিজাইন সংরক্ষণ করেছেন। ডিজাইনার হলে আবেদনের তথ্য (মোবাইল, জেলা, পোর্টফোলিও ইত্যাদি)।

যা আমরা রাখি না

ব্যানারে আপনি যে নাম, লেখা বা ছবি বসান তা আপনার ব্রাউজারেই থাকে; আমাদের সার্ভারে পাঠানো বা সংরক্ষণ করা হয় না। পাসওয়ার্ড কখনো সরাসরি রাখা হয় না, শুধু তার এনক্রিপ্ট করা রূপ থাকে।

তথ্য কেন ব্যবহার করি

লগইন, আপনার ডাউনলোড ও সংরক্ষিত তালিকা দেখানো, ডিজাইনারদের কাজের পরিসংখ্যান, পাসওয়ার্ড রিসেট ও জরুরি ইমেইল পাঠানো, এবং সাইটের অপব্যবহার ঠেকাতে।

তৃতীয় পক্ষ

ডিজাইন ও ছবি Cloudflare R2-তে সংরক্ষিত হয়। ফটো এডিটরের AI (ব্যাকগ্রাউন্ড সরানো, মুখ খোঁজা) চালাতে jsDelivr ও Google থেকে শুধু AI মডেল ফাইল নামে; আপনার ছবি আপনার ডিভাইসেই প্রসেস হয়, কোথাও পাঠানো হয় না। আপনার তথ্য আমরা বিক্রি করি না বা বিজ্ঞাপনদাতাকে দিই না।

আপনার অধিকার

প্রোফাইল থেকে নাম ও ছবি বদলাতে পারবেন। অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলতে চাইলে আমাদের ইমেইলে যোগাযোগ করুন।